ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পঙ্গু হাসপাতালের সামনে ২ জনকে গুলি, পিস্তলসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৮, ২৪ অক্টোবর ২০২৪
পঙ্গু হাসপাতালের সামনে ২ জনকে গুলি, পিস্তলসহ আটক ১
ফাইল ফটো

রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় রনি শেখ রুবেল নামে এক যুবককে পিস্তলসহ আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক গুলিবিদ্ধ দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ বলছে, ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে গুলির ঘটনা ঘটেছে। রনি শেখকে পিস্তলসহ হাতেনাতে আটক করা হয়েছে। এছাড়া আকাশ ও রাকিবুল নামের দুজন পালিয়েছে।

Advertisement

শেরেবাংলা নগর থানার ওসি মোজাম্মেল হক বলেন, রনিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পঙ্গু হাসপাতালের সামনে তার একটি ফলের দোকান রয়েছে বলে তিনি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরার চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!