বুধবার (২৩ অক্টোবর) দুপুরে মাটিরাঙার বেলছড়ি ইউনিয়নের ধর্মরামবাড়ী এলাকার ভারত সীমান্ত থেকে দুইজনকে আটক করে ৪০ বিজিবি পলাশপুর জোনের শফিটিলা সীমান্ত ফাঁড়ির সদস্যরা।
আটককৃতরা হলেন- ভারতের দক্ষিণ ত্রিপুরার বিলুনিয়ার রাজনগরের ললিত দাসের ছেলে রনি দাস (৩২) ও খাগড়াছড়ির মাটিরাঙ্গার বেলছড়ি ছনখোলার সাইফুল ইসলাম (২৪)।
.png)
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে টহল দেওয়ার সময় অবৈধভাবে প্রবেশের সময় ভারতীয় নাগরিক ও তার সহযোগীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।