ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রেলগেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা, নারী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫২, ৬ সেপ্টেম্বর ২০২৪
রেলগেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা, নারী নিহত
ফাইল ফটো

রাজধানীর খিলগাঁওয়ে রিকশায় চড়ে রেলগেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪০ বছর। 

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঐ নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

Advertisement

ঐ নারীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী জানান, রাতের দিকে রিকশায় খিলগাঁও রেলগেট পার হচ্ছিলেন তিনি। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!