ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মদপানে রিকশাচালকের মৃত্যু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৭, ৩০ আগস্ট ২০২৪
মদপানে রিকশাচালকের মৃত্যু
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অতিরিক্ত মদপানে নাসির মিয়া (৩২) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত নাসির পৌর এলাকার মসজিদপাড়ার রেনু মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশার চালক ছিলেন।

এর আগে, বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে পৌর শহরের বাইপাস সংলগ্ন মেথর পট্রি এলাকায় এ ঘটনা ঘটে। 

Advertisement

স্থানীয়  ওয়ার্ড কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম চৌধুরী জানান, প্রায় সময় নেশা করতেন নাসির। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে বাইপাস সংলগ্ন মেথর পট্রি এলাকায় গিয়ে অতিরিক্ত চোলাই মদপান করেন তিনি। এরপরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ সোহেল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!