বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সদর হাসপাতালের চিকিসৎক বিপাশা মাসুদ। এর আগে, বিকেল সাড়ে ৩টায় দিকে আমিরগঞ্জের হাসনাবাদে এ ঘটনা ঘটে।
নিহত হাসিনার (৪৫) বাড়ি উত্তর বাখরনগর ইউনিয়নের বাখরনগর গ্রামে।
.png)
স্থানীয়রা জানান, আমিরগঞ্জের হাসনাবাদ এলাকায় আঞ্চলিক সড়কে নসিমন ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ ঘটনায় নরসিংদী সদর হাসপাতালে দুই শিশুসহ আটজনকে নিয়ে আসা হয়। এরমধ্যে হাসিনা (৪৫) নামে এক নারী নিহত হন। তার মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।