রোববার দুপুরে আইন মন্ত্রণালয়ের সামনে আন্দোলনকারীরা বিক্ষোভ করেছেন।
আজ থেকে ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত অনিষ্টকালের বিক্ষোভ ও আমরন অনশন কর্মসূচির ডাক দিয়েছেন তারা।
.png)
জুনিয়র ইন্সট্রাক্টর ফলাফল প্রত্যাশীদের সমন্বয়ক মো. ইমরান হোসেন জানান, প্রথমে নতুন বাংলাদেশের অব্যয়নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সরকারি বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও মনোটেকনিক ও টেকনিক্যাল স্কুলে শিক্ষক সংকট চরমে। সারা বাংলাদেশে কারিগরি শিক্ষা মাত্র ১৮ শতাংশ শিক্ষক দ্বারা খুড়িয়ে খুড়িয়ে চলছে।
তিনি আরো বলেন, দীর্ঘ এই শিক্ষক নিরসনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে গত ২৬ অক্টোবর ২০২১ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর আমাদের জীবন থেকে চারটি বছর কেড়ে নেয়া হয়েছে। তাই আমরা জোর দাবি জানাই আজকের ভেতর আমাদের ফলাফল প্রকাশ করার। যতক্ষণ পর্যন্ত আমাদের ফলাফল প্রকাশ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে। আমাদের এক দফা এক দাবি রেজাল্ট নিয়ে যাবো বাড়ি ।