ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঈদের দিন ঢাকার বায়ুর মান যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০২, ১৭ জুন ২০২৪
ঈদের দিন ঢাকার বায়ুর মান যা জানা গেল
ফাইল ফটো

পবিত্র ঈদুল আজহার দিন ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে। তালিকার ১৪ নম্বরে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী। আর উগান্ডার কামপালা বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে।

সোমবার স্থানীয় সময় সকাল ৮টা ২৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। 

বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা কামপালার স্কোর ১৮০, অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা। এ শহরটির দূষণ স্কোর ১৭৩ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর।

Advertisement

আর তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এই শহরের দূষণ স্কোর ১৬৬ অর্থাৎ এই শহরটির বায়ুর মানও অস্বাস্থ্যকর। 

এদিকে রাজধানী ঢাকা রয়েছে ১৪ নম্বরে এবং স্কোর ৯৬। অর্থাৎ এখানকার বায়ুর মান মাঝারি বা ভালো মানের।  

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বায়ু দূষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!