ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মোহাম্মদপুরে ৩৩ কেজি গাঁজাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২০, ২৮ এপ্রিল ২০২৪
মোহাম্মদপুরে ৩৩ কেজি গাঁজাসহ আটক ২
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার বেড়িবাঁধ এলাকা থেকে ৩৩ কেজি গাঁজাসহ দুইজন আন্তঃজেলা কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।  

আটকরা হলেন- মো. আনোয়ার হোসেন (৪০) এবং মো. রুবেল (৩২)। অভিযানে তাদের কাছ থেকে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থানার রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Advertisement

র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র পুলিশ সুপার (এএসপি) শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোহাম্মদপুর থানার রায়ের বাজার বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনায় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় তাদের মধ্যে দুজনকে আটক করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের কাছ থেকে একটি চটের বস্তার ভেতর থেকে কস্টেপ দিয়ে মোড়ানো ৩৩ কেজি গাঁজা পাওয়া যায়। এগুলোর আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা।

তিনি জানান, আটক আসামি মো. আনোয়ার হোসেন জানায়, সীমান্তবর্তী জেলা কুমিল্লা থেকে অল্প দামে মাদক কিনে রাজধানীসহ আশপাশের জেলায় বেশি দামে বিক্রি করেন তারা। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ছয়টি মাদক মামলা রয়েছে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!