রোববার দুপুর ১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে তার ছেলে রিয়াজুল ইসলাম শহিদ জানান, তার বাবা থাকেন যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায়। ছাগল কেনাবেচা করেন তিনি। সকালে বাসা থেকে বের হয়েছিলেন যাত্রাবাড়ী ভাঙাপ্রেস এলাকার ছাগলের আড়তে যেতে। এর কিছুক্ষণ পর এক অটোরিকশার চালক তাকে ফোন করে জানান, দুটি ছাগল অটোরিকশায় করে নিয়ে কারওয়ানবাজার যাওয়ার জন্য রওনা করেছিলেন তার বাবা। পথে অটোরিকশায় অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।