ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিজ বাসায় কিশোরীর রহস্যজনক মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৩, ২৭ এপ্রিল ২০২৪
নিজ বাসায় কিশোরীর রহস্যজনক মৃত্যু
ফাইল ছবি

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় নিজ বাসায় জেসি আক্তার নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন। শনিবার পাঁচ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। জেসি ঐ এলাকার শাহ আলমের মেয়ে।

জেসির বাবা শাহ আলম জানান, সিলভার ক্লাবের পাশে নিজ বাসায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন জেসি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বলেন, বাকলিয়া থেকে এক কিশোরীকে হাসপাতালে আনলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!