ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে সৌদি দূতাবাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৭, ২৬ এপ্রিল ২০২৪
রাজধানীতে সৌদি দূতাবাসে আগুন
ফাইল ফটো

রাজধানীর সৌদি দূতাবাসের ভেতরে একটি তাঁবুতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার একটু আগে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সৌদি দূতাবাসের ভেতরে একটি তাঁবুতে আগুন লাগার ঘটনা ঘটে। পরে আমাদের খবর দিলে, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে আগুনটি কিভাবে লেগেছিল তা জানতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!