ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বনানীতে বাসে আগুন, সেই মোটরসাইকেল চালক মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৬, ২৮ এপ্রিল ২০২৪
বনানীতে বাসে আগুন, সেই মোটরসাইকেল চালক মারা গেছেন
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে নৌবাহিনী সদর দফতরের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে সেটিকে টেনেহিঁচড়ে নিয়ে পালানোর সময় তেলের ট্যাংক বিস্ফোরিত হয়ে বাসে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, বাসের নিচে চাপা পড়া মোটরসাইকেলটির তেলের ট্যাঙ্ক রাস্তায় ঘর্ষণের ফলে তেল বেরিয়ে আগুন ধরে যায়।

শনিবারের ঐ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে জে কে এন্টারপ্রাইজ কোম্পানির বাসটি পুড়ে যায়।

এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক রাতে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Advertisement

বনানী থানার ওসি কাজী সাহান হক বিষয়টি নিশ্চিত করেন। যদিও নিহত মোটরসাইকেল চালকের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, বনানী ফ্লাইওভার থেকে নামার সময় বাসটি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। মোটরসাইকেল আরোহী ছিটকে দূরে পড়ে যান। মোটরসাইকেলটি বাসের নিচে পড়লে সেটিকে বহুদূর টেনে নিয়ে যায় বাসটি। এ সময় রাস্তার সঙ্গে মোটরসাইকেলের তেলের ট্যাংকের ঘর্ষণে আগুন ধরে যায়। আগুন দ্রুত বাসে ছড়িয়ে পড়ে। যাত্রীরা নামতে পারলেও বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, সড়কের সঙ্গে ঘর্ষণের ফলে মোটরসাইকেলের ট্যাংক ফেটে বাসটিতে আগুন ধরে যায়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!