ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাঁচ পরিবারের স্বপ্ন এখন ছাই, নেপথ্যে ‘আতশবাজির আগুন’

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৭, ২৭ এপ্রিল ২০২৪
পাঁচ পরিবারের স্বপ্ন এখন ছাই, নেপথ্যে ‘আতশবাজির আগুন’
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে আগুনে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার চিকদাইর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ভোলা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

চিকদাইর ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী বলেন, আগুন লাগার খবর ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পাঁচটি বসতঘর পুড়ে যায়।

রাউজান ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আব্দুল আল মামুন খান বলেন, আগুনে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

Advertisement

এদিকে, শিশুরা গ্যাসলাইট দিয়ে আতশবাজি ফোটানোর সময় আগুন লাগার ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!