ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

তুরাগ নদে মিলল যুবকের ভাসমান মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৯, ১৯ এপ্রিল ২০২৪
তুরাগ নদে মিলল যুবকের ভাসমান মরদেহ
ফাইল ফটো

রাজধানীর টঙ্গীর তুরাগ নদে এক যুবকের ভাসমান মরদেহ পেয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার দুপুরে নৌ-পুলিশ টঙ্গীর চুয়ারিটেক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরনে ছিল কালো রঙের গেঞ্জি ও জিনসের প্যান্ট।

টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল মান্নান জানান, শুক্রবার বেলা ১১টার দিকে টঙ্গীর চুয়ারিটেক এলাকায় তুরাগ নদে ঐ যুবকের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী।

Advertisement

তিনি বলেন, তাৎক্ষণিক নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!