ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাবির বধ্যভূমি এলাকায় মিলল ঝুলন্ত মরদেহ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫১, ১৫ এপ্রিল ২০২৪
রাবির বধ্যভূমি এলাকায় মিলল ঝুলন্ত মরদেহ
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বধ্যভূমি এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় এক বাদাম বিক্রেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত রাতে ওই মরদেহ উদ্ধার করা হয়।

ওই ব্যক্তির নাম ফারুক হোসেন (৩৮)। তিনি রাজশাহীর চারঘাট থানার নন্দনগাছি উত্তর ভাটপাড়া এলাকার বাসিন্দা। ফারুক নগরীতে বাদাম বিক্রি করতেন।

ফারুকের ছেলে আমিন জানান, বাবা তার বোনের বাসায় বেড়াতে এসেছিলেন। তিনি নগরীর লক্ষ্মীপুর বাজারে বাদাম বিক্রি করতেন।

Advertisement

এ বিষয়ে মতিহার থানার ওসি এসএম মোবারক পারভেজ জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য সিআইডি আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!