ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরের তালা ভাঙতেই মিলল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৮, ৯ এপ্রিল ২০২৪
ঘরের তালা ভাঙতেই মিলল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার নতুনবাজার এলাকা থেকে জাহিদ হাসান জয় (২২) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সেখানকার এক বাড়ির তৃতীয় তলার একটি কক্ষে সিলিংয়ের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

কাপ্তাই থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন। 

Advertisement

নিহত জাহিদ হাসান জয় কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) মেকানিক্যাল ডিপার্টমেন্টের সপ্তম শিফটের শিক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের দত্তপাড়ায় দুলাল উদ্দিনের ছেলে।

জানা গেছে, জাহিদ হাসান জয় তৃতীয় তলার ঐ কক্ষে একাই ভাড়া থাকতেন। ঐ কক্ষ থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হতে থাকলে পার্শ্ববর্তী এলাকার মানুষরা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে সকালে কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। পারিবারিক কলহের জের ধরে ৫-৬ দিন আগে তিনি আত্মহত্যা করেছেন ধারণা করছে পুলিশ।

কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, মরদেহ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!