শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় খিলগাঁও থানা-পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাত ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
খিলগাঁও থানার ওসি সালাউদ্দিন মিয়া জানান, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে একটি টিনশেড বাসা থেকে দু’হাত গামছা দিয়ে বাধা এবং ঝুলন্ত অবস্থায় ঐ যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
.png)
তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাাতলের মর্গে রাখা হয়েছে। জামালপুর সদরের জাফর সাইল গ্রামের নুর মিয়ার ছেলে জামাল।
এদিকে পুলিশের ধারণা, কেউ ঐ যুবককে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন ওসি সালাউদ্দিন মিয়া।