ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পল্টনে বহুতল ভবনের নিচে মিলল নারীর রক্তাক্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২০, ১৭ এপ্রিল ২০২৪
পল্টনে বহুতল ভবনের নিচে মিলল নারীর রক্তাক্ত মরদেহ
ফাইল ফটো

রাজধানীর পুরানা পল্টনে একটি বহুতল ভবনের নিচ থেকে মঞ্জুরি আফরোজ নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মঞ্জুরির ভগ্নিপতি ড. কাজী এম এম ইকবাল জানান, পুরানা পল্টনের ৬ তলা বাড়িটি মঞ্জুরিদেই। সেখানে মেয়ে ও বোনের সঙ্গে থাকতেন তিনি। তার স্বামী আক্তার হামিদ খান ২০০৭ সালে মারা গেছেন।

তিনি আরো জানান, ভোরে বাড়ির দারোয়ান তাকে ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। পরিবারের ধারণা, ভোরে যেকোনো সময় বাড়ির ছাদে উঠে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন মঞ্জুরি।

Advertisement

পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে হতাশাগ্রস্ত ও মানসিকভাবে অসুস্থ ছিলেন মঞ্জুরি। মেয়েকে নিয়ে অনেক বেশি চিন্তা করতেন। এসব কারণেই তিনি আত্মহত্যা করতে পারেন।

পল্টন থানার এসআই মো. সুফিয়ান জানান, খবর পেয়ে সকালে ভবনের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। বিস্তারিত তদন্ত চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!