ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু 

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩১, ১৭ এপ্রিল ২০২৪
বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু 
কিশোরগঞ্জ থানা। ফাইল ফটো

নীলফামারীর কিশোরগঞ্জে বাসার ছাদ থেকে পড়ে আবু সাঈদ নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বিকেলে শহরের পশু হাসপাতাল মোড়ের একটি বাসায় এ ঘটনা ঘটে। 

নিহত আবু সাঈদ গদা কেরানীপাড়া এলাকার জবান উদ্দিনের ছেলে। 

Advertisement

নিহতদের স্বজন ও প্রদক্ষদর্শী সূত্রে জানা যায়, আবু সাইদ বিকেলে হঠাৎ পশু হাসপাতাল মোড়ের শরিফুল (সুদারুর) পাঁচতলা বাসার ছাদ থেকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি নিরাপদ বৃদ্ধাশ্রমে বসবাস করতেন। স্বজনদের দাবী দীর্ঘদিন ধরে তিনি মানসিক রোগে ভুগছিলেন। 

কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল বলেন, আমরা ওই বাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখেছি। তিনি ছাদ থেকে পড়ে গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!