বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে উপজেলার চেংঠী হাজরাডাংগা ইউনিয়নের চেংঠী বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাসেল একই ইউনিয়নের নগর চেংঠী ডাংগ্পাড়া এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে।
দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, বৃহস্পতিবার রাতে চেংঠী বাজার এলাকায় সড়কে রাসেলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে মরদেহটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় রাসেলের মৃত্যু হয়েছে।
.png)