বৃহস্পতিবার সকালে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ঘাকপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোশাররফ হোসেন উপজেলার কাকরকান্দি ইউনিয়নের পিঠাপুনি গ্রামের সাফায়েত উল্লাহর ছেলে।
জানা যায়, বুধবার ইফতারের পর কাকরকান্দি এলাকার পিঠাপুনি গ্রামের নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বেরিয়ে নিখোঁজ হন মোশাররফ। স্বজনরা তার ব্যবহৃত মোবাইলে কল দিয়ে বন্ধ পান। সকালে রামচন্দ্রকুড়া ইউনিয়নের ঘাকপাড়া এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
.png)
নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভুঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।