ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজারবাগে গোসলে নেমে পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৯, ১৮ এপ্রিল ২০২৪
রাজারবাগে গোসলে নেমে পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজারবাগ পুলিশ লাইন্সে মো. মমিনুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু হয়েছে। লাইন্সের সিরুমীয়া মাঠের পাশের পুকুরে গোসল করতে নেমে তিনি হঠাৎ তলিয়ে যান। যা ধরা পড়ল সিসি ক্যামেরার ফুটেজে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় এমন দৃশ্য। এর আগে গতকাল বুধবার (১৭ এপ্রিল) বিকেল ৪টা নাগাদ এ ঘটনা ঘটে।

ফুটেজে দেখা যায়, মমিনুল গোসলের জন্য ঘাটে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ অবস্থায় দুজনকে দেখা যায়, কথা বলতে বলতে ঘাটের কাছে আসেন। তখন মমিনুলের সঙ্গেও কিছু কথা বলেন তারা। তারপরে মমিনুল পুকুরে ঝাঁপ দেন এবং ঐ দুই ব্যক্তি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ সাঁতার কাটতে দেখা গেলেও কিছুক্ষণের মধ্যেই পানিতে তলিয়ে যান তিনি।

Advertisement

এ সময় আরেক ব্যক্তিকে দাঁড়িয়ে ফোনে কথা বলতে দেখা যায়। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি পুকুরে নামেন গোসল করতে। সাঁতরে কিছু দূর গেলেই মমিনুলের মরদেহ ভেসে উঠতে দেখেন তিনি। পরে চিৎকার করে অন্যদের ডাক দিলে সবাইকে সেখানে জড়ো হতে দেখা যায়।

মমিনুল ইসলামের বাড়ি নওগাঁ জেলায়। তিনি ২০১৫ সালের নভেম্বর মাসের ১২ তারিখে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার একটি কন্যাসন্তান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!