ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

আগারগাঁও পাসপোর্ট অফিসে সক্রিয় দালালচক্র, গ্রেফতার ১২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪২, ১ এপ্রিল ২০২৪
আগারগাঁও পাসপোর্ট অফিসে সক্রিয় দালালচক্র, গ্রেফতার ১২
ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় দীর্ঘদিন ধরেই সক্রি বেশ কয়েকটি দালালচক্র। সম্প্রতি সেখানে দালালবিরোধী অভিযান চালিয়ে এসব চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার র‍্যাব-২ এর এএসপি শিহাব করিম বলেন, সম্প্রতি সংঘবদ্ধ একটি দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং পার্শ্ববর্তী ব্যাংকে টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়ানো পাসপোর্ট প্রার্থীদের ফরম পূরণ, ফরম সত্যায়ন, কাগজপত্র ঘাটতি, ভুল বা ভুয়া কাগজপত্র, এমনকি ৫ থেকে ৬ হাজার টাকায় ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেয়ার জন্য প্রলুব্ধ করে।

তিনি আরো বলেন, পাসপোর্ট প্রার্থীরা তাদের প্রতারণায় রাজি না হওয়া পর্যন্ত নানাভাবে বিরক্ত করতেই থাকে। অল্প সময়ে পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে পাসপোর্ট প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এসব ব্যাপারে কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারিত হওয়ার পরও চক্রটি গণ-উপদ্রব চালাতে থাকে। বিজ্ঞপ্তিটি নোটিশ বোর্ডে টাঙানো ছাড়াও মাইকিং করে উপদ্রব সৃষ্টিকারী দালালদের সতর্ক করা হয়। 

Advertisement

এএসপি শিহাব করিম বলেন, এসব সতর্কীকরণ পদক্ষেপ গ্রহণের পরও দালাল চক্রের উপদ্রবে পাসপোর্ট প্রার্থীদের হয়রানি বন্ধ না হওয়ায় র‌্যাব-২ নিয়মিত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। সোমবার র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের পরিচালনায় রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাসপোর্ট দালালচক্রের ১২ জন সদস্যকে গ্রেফতার করে করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!