ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোলে নো-ম্যানস ল্যাল্ডে মারা গেলেন পাসপোর্টধারী যাত্রী

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪১, ৩১ মার্চ ২০২৪
বেনাপোলে নো-ম্যানস ল্যাল্ডে মারা গেলেন পাসপোর্টধারী যাত্রী
ছবি: সংগৃহীত

বেনাপোল চেকপোস্ট নো-ম্যানস ল্যান্ডে ভারতে যাওয়ার সময় নুর ইসলাম নামে এক পাসপোর্টধারী যাত্রী মারা গেছেন। তিনি বাংলাদেশ ইমিগ্রেশন কার্যক্রম শেষে ভারতে প্রবেশের জন্য অপেক্ষা করছিলেন।

শনিবার দুপুরে তার মৃত্যু হয়। তিনি যশোর কোতয়ালী থানার বকচর এলাকার গোলাম রসুলের ছেলে।  পাসপোর্ট নং-অ-০১১৩১৭২৭। 

বেনাপোল ইমিগ্রেশনের ওসি কামরুজ্জামান বিশ্বাস বলেন, ঐ যাত্রী অসুস্থতায় ভুগছিলেন। মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসার জন্য ভারত যাচ্ছিলেন। আমাদের এখান থেকে দ্রুত ছাড় দেওয়া হলেও ওপারের ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়িয়ে তিনি সম্ভবত হার্ট অ্যাটাক করে মারা যান। 

Advertisement

স্থানীয়রা জানান, ভারতের ইমিগ্রেশনে রোগীদের জন্য আলাদা কোনো কাউন্টার না থাকায় মেডিকেল ভিসা নিয়ে যাওয়া রোগীদের লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। এর আগেও অনেকে মারা গেছেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!