ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

মালয়েশিয়ায় সরাসরি পাসপোর্ট পেলেন দেড় হাজার বাংলাদেশি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫:২৯, ৩০ মার্চ ২০২৪
মালয়েশিয়ায় সরাসরি পাসপোর্ট পেলেন দেড় হাজার বাংলাদেশি
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন থেকে সরাসরি পাসপোর্ট পেয়েছেন দেড় হাজার প্রবাসী বাংলাদেশি।

শনি ও রোববার দেশটির ছুটির দিনে হাইকমিশনের বিশেষ ব্যবস্থাপনায় প্রবাসী বাংলাদেশিরা এই পাসপোর্ট সংগ্রহ করেন। 

দেশটিতে চলমান অবৈধদের বৈধকরণ, রিক্যালিব্রেশন ২.০ প্রক্রিয়ার আওতায় প্রবাসী বাংলাদেশিরা যেন বৈধকরণ কর্মসূচিতে অংশ নিতে পারে সেইলক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে দ্রুত পাসপোর্ট ডেলিভারির নির্দেশনা দিয়ে আসছে হাইকমিশন।

Advertisement

হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন জানান, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসানের নির্দেশে ছুটির দিনেও পাসপোর্ট সেবার পাশাপাশি অন্যান্য সেবা চালু রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: মালয়েশিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!