ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অসহায় প্রবাসীর প্রেমিকের গল্প ‘তুই আমারই’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:১৮, ২৬ মার্চ ২০২৪
অসহায় প্রবাসীর প্রেমিকের গল্প ‘তুই আমারই’
ছবি: ‘তুই আমারই’

টানা ১০ বছর প্রবাস জীবন কাটিয়ে গ্রামে ফেরে হাসান। টের পায়, তার মনের মানুষ লিলি আর তার সঙ্গে নেই। বদলে গেছে অনেক। হাসান খুঁজতে থাকে, এই দূরত্বের কারণ।

প্রবাস জীবন থেকে ফিরে অসহায় এক প্রেমিকের গল্প উঠে আসবে ‘তুই আমারই’ নামের বিশেষ এই নাটকে। সাদাত রাসেলের গল্প, চিত্রনাট্য ও সংলাপে এটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম।

এতে হাসান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং লিলি চরিত্রে সাদিয়া আইমান।

Advertisement

নির্মাতার মতে, এটি একটি একান্নবর্তী পারিবারের গল্প। যেখানে প্রেম আছে, বিরহ আছে, আনন্দ আছে আবার সম্পদের জটিলতাও আছে। তারই ভেতর একটু আলাদা হয়ে ধরা দিয়েছে বিদেশ ফেরত এক প্রেমিক আর দেশে অপেক্ষা করা প্রেমিকার গল্প।

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ঈদ আয়োজনে ‘তুই আমারই’ নাটকটি উন্মুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!