শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার হলহলিয়া রেল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুকুল আক্কেলপুর উপজেলার হাজরাপাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পরিবারের সঙ্গে ঈদ করতে প্রায় দেড় মাস আগে মালয়েশিয়া থেকে বাড়িতে এসেছিলেন মুকুল। শুক্রবার সকালে একই উপজেলার গণিপুর গ্রামে খালার বাড়িতে ঈদের বাজার দিতে যান তিনি। সেখানে ঈদের বাজার দিয়ে বাড়ি ফেরার পথে হলহলিয়া ব্রিজের কাছে রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর ট্রেনের ধাক্কায় মারা যান তিনি।
.png)
নিহতের খালা নাইচ আক্তার বলেন, সকালে ভাগিনা মুকুল আমাকে ঈদের বাজার দিয়ে বাড়ি যাচ্ছিল। আমার বাড়ি থেকে যাওয়ার কিছুক্ষণ পরেই খবর পাই তার ভাগিনা রেললাইনে ট্রেনের ধাক্কায় মারা গেছে। এ মৃত্যুর খবর যেন আমি মেনে নিতেই পারছি না।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, হলহলিয়া ব্রিজ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। এমন খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।