শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় পূবাইল থানাধীন মাজুখান করমতলা দক্ষিণ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাইলী খাতুন সিরাজগঞ্জের বেলকুচি থানার বওড়া গ্রামের মো. সাইফুল ইসলামের স্ত্রী। বর্তমানে তারা করমতলা এলাকার আবু হানিফর বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লাইলী খাতুন কাঁচা বাজার করে রেললাইনের পাশ দিয়ে হেঁটে করমতলা দক্ষিণপাড়ার ভাড়া বাসায় যাচ্ছিলেন। এ সময় টঙ্গী থেকে নরসিংদীগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
.png)
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাজিউর ইসলাম জানান, খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।