ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাস্তা পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১১:১১, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
রাস্তা পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
ফাইল ফটো

জয়পুরহাটে ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির নিহত হয়েছেন। বুধবার ভোরে শহরের ডাকবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ুন কবির। 

স্থানীয়রা জানান, ভোরে রাস্তা পার হচ্ছিলেন ওই যুবক। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে তার পরিচয় জানা যায়নি। 

Advertisement

ওসি হুমায়ুন কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!