ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মহাখালীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৮, ২৬ জানুয়ারি ২০২৪
মহাখালীতে ট্রেনের ধাক্কায় নিহত ১
ফাইল ফটো

রাজধানীর মহাখালীর আমতলীতে ট্রেনের ধাক্কায় গোলাম ফারুক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম ফারুক সাভারের চাকুলিয়া নগরকোন্ডা এলাকার গোলাম দস্তগীরের ছেলে।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই সুনীল চন্দ্র সূত্রধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, ঐ ব্যক্তি মহাখালী রেললাইন দিয়ে অসতর্কভাবে হেঁটে যাচ্ছিলেন। কমলাপুর থেকে ছেড়ে যাওয়া অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তিনি নিহত হন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, নিহতের স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!