কদমতলী থানার এসআই কামরুন নাহার এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার রাতে মেরাজনগর বি-ব্লকের একটি বাসার সাততলা ভবনের নিচতলার মেইন রোড থেকে ঐ নারীর মরদেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার ঐ গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
.png)
স্বজনরা জানান, চুমকি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। অসুস্থতাজনিত কারণে সাততলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে সে মারা যেতে পারে।