শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সকাল সোয়া ১১টায় মৃত ঘোষণা করেন।
ঐ নারীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী হাসান বলেন, সকাল ৯টার দিকে মগবাজার রেলক্রসিং দিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে আমরা তার পরিচয় জানতে পারিনি।
.png)
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানিয়েছি।