ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু
স্কুলছাত্র ফাহাদের স্বজনদের আহাজারি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় ফাহাদ হোসেন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে ওই গ্রামের রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। মৃত ফাহাদ হোসেন রাঙ্গিয়ারপোতা গ্রামের কুয়েত প্রবাসী আব্দুস সামাদ সর্দারের ছেলে। সে এলাঙ্গী মফেজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে গ্রামের মাঠে যাচ্ছিল ওই স্কুলছাত্র। পথে রেলক্রসিংয়ে পৌঁছালে খুলনা থেকে চিলাহাটীগামী রুপসা ট্রেনে ধাক্কা লেগে ছিটকে পড়ে সে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহিদুল ইসলাম।

তিনি বলেন, ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্র মারা গেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!