ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ফাঁস নিল যুবক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৯, ২৭ মার্চ ২০২৪
রাজধানীতে ফাঁস নিল যুবক
ফাইল ফটো

রাজধানীর নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডের মেডিকেল স্টাফ কোয়ার্টারে আমিনুর রহমান (২৪) নামের এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

জানা গেছে, ফাঁস দেওয়ার পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

Advertisement

আমিনুর রহমান কুড়িগ্রাম জেলার উলিপুর থানার কাঠালবাড়ি গ্রামের মো. শামীম রহমানের ছেলে। তিনি এলিফ্যান্ট রোডের মেডিকেল স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকতেন।

আমিনুরের ভাই মো. মাইনুল ইসলাম বলেন, আমার ভাই পড়াশোনার পাশাপাশি রাইড শেয়ারিং করত। রাতে আমরা একসঙ্গে খাবার খেয়ে সে তার রুমে চলে যায়। পরে দেখতে পাই তার রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত রয়েছে। 

পুলিশকে খবর দেওয়া হলে পুলিশের সহযোগিতায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। কী কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এ বিষয়ে কিছু বলতে পারি না বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ফাঁস
লিংক সফলভাবে কপি হয়েছে!