বুধবার রাতের দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটায় তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীর বাবা মো. দেলোয়ার হোসেন বলেন, আমার ছেলে জামি আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বুধবার রাতে পারিবারিক বিষয় নিয়ে আমাদের ওপর অভিমান করে নিজ রুমে গামছা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় জামি।
.png)
তিনি জানান, তাদের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা থানার রায়নগর গ্রামে। বর্তমানে তারা পশ্চিম ধোলাইপাড় এলাকায় থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।