ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ফাঁস হওয়া সেই ফোন কলে মিরাজকে যা যা বলেছেন তামিম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৬, ২০ মার্চ ২০২৪
ফাঁস হওয়া সেই ফোন কলে মিরাজকে যা যা বলেছেন তামিম
ছবি: সংগৃহীত

এক সময় নিজেদের বেস্ট ফ্রেন্ড দাবি করতেন সাকিব আল হাসান আর তামিম ইকবাল। তবে বর্তমানে তাদের দ্বন্দ্বের কথা বিশ্ব জানে। এরই মধ্যে ক্রিকেট দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে তামিম ও মুশফিকুর রহিমের মনোমালিন্যের খবর।

মূলত সম্প্রতি ফাঁস হওয়া তামিম ও মেহেদী হাসান মিরাজের ফাঁস হওয়া এক ফোনালাপে জানা গেছে এই বিষয়। এই ফোনালাপে তামিম পরিষ্কার বলেছেন, মুশফিককে ছোটবেলা থেকে বিশ্বাস করার কোনো প্রতিদান তিনি পাননি।

আগামী মৌসুমেও তাদের এক দলে খেলার কথা ছিল। কিন্তু কিছু না জানিয়েই মুশফিক আলাদা দল করার উদ্যোগ নিয়েছেন বলে অভিযোগ করেন তামিম। পুরো বিষয়টা জাতির সামনে পরিষ্কার করার জন্য আজ (বুধবার) সন্ধ্যা ৭টায় তিনি ফেসবুক লাইভে আসবেন বলেও জানিয়েছেন।

তামিম ইকবাল আর মুশফিকের অন্তরঙ্গতার কথা কারও অজানা নয়। সদ্য সমাপ্ত বিপিএলেই দু’জন এক দলে (ফরচুন বরিশাল) খেলেছেন। বিপিএলে শিরোপা জয়ের পর তামিম বড় কৃতিত্ব দিয়েছেন মুশফিককেই। 

তামিম বলেছিলেন, তারা প্রায় এরকম দল নিয়েই পরের বছর খেলতে চান। কিন্তু মুশফিক সেই কথার ওপর আস্থা না রেখে নিজেই দল করতে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তামিম। সাকিব-তামিমের মতো এবার মুশফিক-তামিমের মধ্যেও চরম দ্বন্দ্ব দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ফোনালাপে মিরাজকে তামিম বলেন, ‘মুশফিক এটা কোনো কাজ করছে রে মিরাজ? ফাইনালের পরে আমাদের মিটিংয়ে কী কথা হইছে? আমি তোরে ওই সময় একটা কথা বলছিলাম না যে আমরা চেষ্টা করব যে ৭০ থেকে ৮০ পারসেন্ট আমরা যেন সেইম টিম থাকতে পারি। ঠিক আছে? আর এই কথায় আমার বেইসই ছিল তুই মুশফিক সবাই–সহ। ঠিক না?’

এরপর অভিমান করে তামিম বলেন, ‘যদি ক্যাপ্টেন থাকতাম তাহলে তো তোরা এটা করতে পারতি না। এখন আমার দাম নাই, তাই তোরা এসব করছো। অসুবিধা নাই মিরাজ, সময় আমারও তো আসবে। একটা কথা শোন- পৃথিবীটা গোল তুই ওই সাইডে আমি এই সাইডে, কালকে আমি ওই সাইডে বসবো তুই এই সাইডে আসবি। বিষয়টা ভুলে যাইসনা, তোর বড়ভাইকেও বলে দিস।’

ফোন কলের শেষদিকে তামিম বলেছেন, ‘ছোটবেলা থেকে ও আমার ফ্রেন্ড। ও একবার আমাকে অ্যাটলিস্ট বলত, চলে যাওয়ার আগে। অ্যাটলিস্ট তখন তো আমার একটু শান্তি হইতো যে, বলে গেছে। অসুবিধা নাই মিরাজ। সময় আমারও তো আসবে। এখন তো ন্যাশনাল টিমে খেলি না, তাতে অনেকের ভাব বেড়ে গেছে।’

এর পর মিরাজ কিছু বলতে যাচ্ছিলেন। তবে তা না শুনেই ফোন কেটে দেন তামিম।

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!