ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেসবুক লাইভে এসে ফাঁস নিলেন যুবক, অতঃপর...

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২০:২০, ২৬ মার্চ ২০২৪
ফেসবুক লাইভে এসে ফাঁস নিলেন যুবক, অতঃপর...
ছবিতে জনি আহম্মেদ

শেরপুরের নালিতাবাড়ীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ও লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করেছেন জনি আহম্মেদ (২৩) নামে এক যুবক। মঙ্গলবার দুপুরে উপজেলার পাঁচগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের নাজিমদ্দিনের ছেলে। 

ঘটনা টের পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে জনি আহম্মেদকে উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। পরে তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা।

বিভিন্ন সূত্রে জানা যায়, জনি আহম্মেদ গত দুই বছর ধরে উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকার এক গারো উপজাতির কন্যার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। জনি আহম্মেদ ওই মেয়েকে বিয়ে করতে চাইলে তার পরিবার থেকে এই বিয়ে মেনে নেবেন না বলে জানিয়ে দেন। জনি আহম্মেদ যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তাহলে মেয়েটির পরিবার মেনে নেবেন। এ নিয়ে মঙ্গলবার জনির পরিবারে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি দুপুরে তার ফেসবুকে স্ট্যাটাস দেন ও লাইভে এসে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। জনি বিবাহিত তার একটি তিন বছরের ছেলে সন্তান রয়েছে। 

Advertisement

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাহাদ জানান, জনি আহম্মেদকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভুইয়া জানান, ঘটনার বিষয়ে আমরা অনুসন্ধান করছি। তবে তিনি বলেন, এ নিয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেননি। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!