ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কিশোর গ্যাংয়ের ৩৮ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
কিশোর গ্যাংয়ের ৩৮ জন গ্রেফতার
ফাইল ফটো

রাজধানীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৭ গ্রুপের ৩৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত বিমানবন্দর, বনানী, মহাখালী, টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কিশোর গ্যাং গ্রুপগুলো হলো- বাবা গ্রুপ, জাউরা গ্রুপ, ডি কোম্পানি ও জাহাঙ্গীর গ্রুপ। এসব গ্রুপের সদস্যরা এলাকায় ছিনতাই, মাদকসহ সন্ত্রাসী নানা তাণ্ডব করে আসছিল।

Advertisement

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ বিষয়ে শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরায় র‌্যাব-১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।  

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!