ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কিশোর গ্যাংয়ের ৫০ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪২, ২২ ফেব্রুয়ারি ২০২৪
কিশোর গ্যাংয়ের ৫০ সদস্য গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানী ও এর আশপাশ থেকে ‘কিশোর গ্যাংয়ের’ ৫০ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তাদের কাছ থেকে বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, এরা টপবাজ গ্রুপ, গ্যাংস্টার প্যারাডাইস গ্রুপ, বয়েস হাই ভোল্টেজ গ্রুপ, দে-দৌড় গ্রুপ, হ্যাঁচকা টান গ্রুপ ও বুস্টারসহ বিভিন্ন গ্রুপের সদস্য।

গ্রেফতারদের কাছ থেকে ১১টি লাঠি, ১৭টি চাকু, ৬টি ছুরি, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি চাপাতি, ১টি চায়নিজ কুড়াল ও ১টি ইলেকট্রিক শক দেওয়ার মেশিন উদ্ধার করা হয়।

Advertisement

এরা রাজধানীর যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, ঢাকা-মাওয়া মহাসড়কসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, ধর্ষণ, হত্যাচেষ্টা, পাড়া–মহল্লায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাদের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, অস্ত্র, ধর্ষণ, হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।

গত এক বছরে র‌্যাবের অভিযানে বিভিন্ন কিশোর গ্যাংয়ের ৩৪৯ সদস্যকে গ্রেফতার করে আইনের আওতায় নেয়া হয় বলে জানায় র‌্যাব।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!