মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন ইসদাইর বাজার এলাকা থেকে কিশোর গ্যাং সদস্যদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- নারায়ণগঞ্জ পূর্ব ইসদাইর এলাকার আজম বাবুর ছেলে মো. নাহিয়ান আজম ইভান, জেলা শহরের মিশন পাড়া এলাকার বাড়ির ভাড়াটিয়া মো. ফজলু প্রধানের ছেলে মো. সালমান, একই এলাকার মো. লতিফের ছেলে মো. জুম্মান, সোনারগাঁওয়ের চরগোয়ালদী এলাকার মো. আওলাদেন ছেলে মো. রায়হান, শহরের আমলাপাড়া চৌরাস্তার মোড় পিতর বালার ছেলে মো. মানিক বালা এবং মিশন পাড়ার মো. মজিবর শেখের ছেলে মো. শাহাদাত শেখ।
.png)
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তা ঘাটে অস্ত্রের মহড়া এবং চাঁদা দাবি করে। তারা নারায়ণগঞ্জ ও ফতুল্লা মডেল থানা এলাকাসহ আশপাশ এলাকায় দলবদ্ধ হয়ে জনমনে ত্রাস সৃষ্টি, ছিনতাই এবং বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে আসছে।