ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত ৪

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৯, ৩০ সেপ্টেম্বর ২০২৩
চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত ৪
চাঁদপুর সদর মডেল থানা- ফাইল ফটো

চাঁদপুর শহরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে চার কিশোর গুরুতর আহত হয়েছে।

শনিবার দুপুরে চাঁদপুর শহরের ব্যাংক কলোনি এলাকার আমেনার মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলো- জেলা শহরের গুয়াখোলা এলাকার কাদের ফরাজির ছেলে কাউছার, ব্যাংক কলোনি এলাকার বারেক মাতাব্বরের ছেলে মেহেদী হাসান, চেয়ারম্যান ঘাট এলাকার বাদশা বেপারীর ছেলে তোহা এবং সোহেল মিয়ার ছেলে নাফিস।

তাদের মধ্যে ছুরিকাঘাতে কাউছারের বাম হাতের নিচ থেকে বুকের পাজরের পাশে ওপর থেকে নিচে  কোমর পর্যন্ত ৩৪টি সেলাই দেওয়া হয়েছে।

Advertisement

স্থানীয়রা জানান, আগে থেকেই তাদের দুই কিশোর গ্রুপের মধ্যে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব চলে আসছিল।

হাসপাতালে চিকিৎসাধীন আহত কিশোররা জানায়, দুপুরে তারা ব্যাংক কলোনি আমেনার মাঠ এলাকায় বসেছিল। এ সময় পূর্বের শত্রুতার জেরে মাসুম, ভোলা সুমন, আবাল শাওন, মুলা শাওন, তুহিন, আরিফ, আলফি, ফাহিম, শাকিব, শুভ ও সিয়ামসহ অজ্ঞাত আরো ১৫ থেকে ২০ জন তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ বিষয়ে ভোলা সুমনের মা জানান, পূর্বের ঘটনা নিয়ে শনিবার দুপুরে আহত চার কিশোর তাদের বাড়িতে গিয়ে হুমকি ধমকি দেয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিষয়ে কোনো ছাড় নেই। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: আহত চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!