গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন- কালাই পৌরসভার কাজীপাড়া এলাকার মো. আশরাফ সরদারের ছেলে গ্যাং লিডার সাজু সরদার (২৬), থুপসাড়া এলাকার মো. খলিলুর রহমানের ছেলে কামরুজ্জামান স্বাধীন (১৯) ও একই এলাকার মো. ছামসুল হকের ছেলে শিপন আহম্মেদ (১৬)।
সোমবার গভীর রাতে কালাই পৌর শহরের কলেজপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে মঙ্গলবার সকালে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.png)
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এদের আচরণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন কোনো অপরাধ নেই যার সঙ্গে এরা জড়িত হচ্ছে না। এমন পরিস্থিতিতে র্যাব-৫, সিপিসি-৩ আভিযানিক দল কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আভিযানিক দল জয়পুরহাট জেলার কালাই থানাধীন কলেজপাড়া এলাকায় পৌঁছালে আটককৃত কিশোর গ্যাংয়ের সদস্যদের গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করে র্যাব। পরবর্তীতে কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।