বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।
উত্তম কুমার বলেন, শ্রেণিভিত্তিক পানির দাম নির্ধারণের পরিকল্পনাটি কেবলমাত্র একটি বিদেশি প্রতিষ্ঠান সমীক্ষা করেছে। এ ব্যাপারে আমরা নাগরিক সমাজ, গণমাধ্যম এবং সরকারের বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে ও সরকারের পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।
.png)
তিনি বলেন, পানির দাম বাড়ানোর কথা যেভাবে গণমাধ্যমে আসছে তা সঠিক নয়। কারণ এ ব্যাপারে সিদ্ধান্ত শুধু আমাদের একার নয়, সরকারের সিদ্ধান্ত সবার আগে। এ বিষয়ে এখনো আলোচনা হয়নি।
অনুষ্ঠানে সিনিয়র সচিব (অব.) মো. মফিজুল ইসলাম বলেন, পানি অমূল্য সম্পদ, তাই পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে মহাপরিকল্পনা নেয়া দরকার।
ওয়াসার পানির দাম বাড়ানোর বিষয়ে তিনি বলেন, শ্রেণিভিত্তিক না করে উচ্চ শ্রেণির জন্য করের হার বাড়ানো যায় কি না তা খতিয়ে দেখতে হবে।