কয়েক মিনিটের হালকা বৃষ্টিতে ভিজে যায় পিচঢালা পথ। এই অবস্থায় নগরীতে রাতের যানবাহনের চলার গতিও কমেছে কিছুটা।
সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় তাপমাত্রা সামান্য ওঠা-নামা করতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত পড়তে পারে ঘন কুয়াশা।
.png)
বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম দিন রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য জায়গায় আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
দ্বিতীয় দিন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে। শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।