ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শীতের মধ্যেই খুলনায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৭, ৩১ জানুয়ারি ২০২৪
শীতের মধ্যেই খুলনায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত
ছবি: সংগৃহীত

খুলনায় শীতের মধ্যেই ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া বুধবার খুলনার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে জেলায় সকাল ৯টা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও দুপুর গড়াতেই দেখা মেলে সূর্যের।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, খুলনা বিভাগে বুধবার দিনের অন্যান্য সময়েও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পাশাপাশি ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ চলাচল অস্থায়ীভাবে ব্যাহত হতে পারে। এই অবস্থায় বুধবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

Advertisement

আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, খুলনায় ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত ১৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আরো দুই-তিন দিন আকাশ মেঘলা থাকবে। বুধবার খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা থাকাকালীন তাপমাত্রা এমনই থাকবে। মেঘ কেটে গেলে তাপমাত্রা সামান্য কমতে পারে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!