ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আগামী সপ্তাহে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:২৪, ১ ডিসেম্বর ২০২৩
আগামী সপ্তাহে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা
ফাইল ছবি

আগামী সপ্তাহের মাঝামাঝিতে দেশে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সামান্য সরে গিয়ে বর্তমানে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

Advertisement

আগামী সোমবার পর্যন্ত (অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দেশের উত্তরাঞ্চল ও নদী-অববাহিকার কোথাও কোথাও শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পড়বে। এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বর্ধিত পাঁচদিনের শেষের দিকে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আবহাওয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!