ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
বঙ্গোপসাগরে লঘুচাপ

ঘূর্ণিঝড় নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৪, ৩০ নভেম্বর ২০২৩
ঘূর্ণিঝড় নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
ফাইল ফটো

আন্দামান সাগরে থাকা লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এটি আরো ঘনীভূত হয়ে আজ নিম্নচাপে রূপ নিতে পারে এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। 

বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, এ লঘুচাপটি বৃহস্পতিবারই নিম্নচাপে পরিণত হতে পারে। আর সেখান থেকে ঘূর্ণিঝড়ও হতে পারে। যদিও এর গতিপথ এখনও নির্দিষ্ট বলা যাচ্ছে না। লঘুচাপটি এখনো বাংলাদেশ থেকে অনেকটা দূরে আছে।

এতে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি সামান্য পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

Advertisement

এদিকে আবহাওয়া অফিস জানায়, আগামী শনিবার পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ঘূর্ণিঝড়
লিংক সফলভাবে কপি হয়েছে!