ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নভেম্বরের শেষেই ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, কঠোর সতর্ক বার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০০, ২৪ নভেম্বর ২০২৩
নভেম্বরের শেষেই ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, কঠোর সতর্ক বার্তা
ফাইল ফটো

নভেম্বরের শেষেই বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে বছরের চতুর্থ ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। এর ফলে সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। এ লঘুচাপ পরবর্তীতে ঘনীভূত হতে পারে বলেও কঠোর সতর্ক বার্তা দেওয়া হয়েছে।

শুক্রবার আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রোববারের (২৬ নভেম্বর) মধ্যে বঙ্গোপসাগরে, আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি সৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Advertisement

এদিকে বঙ্গোপসাগরে মিধিলির পর সৃষ্টি হতে চলেছে আরেকটি ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের উপকূলে এর প্রভাব পড়তে পারে। চলতি বছরে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া চতুর্থ ঘূর্ণিঝড় হবে এটি।

বাংলাদেশের বেশ কয়েকটি জেলা ও ভারতের উত্তরপূর্বের রাজ্যগুলো কিছুদিন আগেই ঘূর্ণিঝড় মিধিলিতে প্রভাবিত হওয়ার পর নতুন এ সতর্ক বার্তা এলো। 

পূর্বাভাস অনুসারে আগামী ২৭ নভেম্বর থাইল্যান্ড উপসাগর থেকে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত প্রবেশ করবে। ক্রমশ উত্তর পশ্চিমদিকে এগিয়ে শক্তি সঞ্চয় করবে সেটি। শক্তি বাড়িয়ে ২৯ নভেম্বর ঘূর্ণাবর্তটি পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে।

শুক্রবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!