এর আগে, বৃহস্পতিবার বিকেলে ৫টা ৫ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
এদিকে আগুন লাগার পর আমতলী থেকে গুলশান এক নম্বরমুখী সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের এলাকায় যানজট তৈরি হয়েছে। ভবনটিতে অনেক মানুষ আটকা পড়েছেন।
.png)
রাফি আল ফারুক জানান, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। জানা গেছে ভবনটিতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। ভবন থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে নিচে নামিয়ে আনা হয়েছে।
এদিকে আগুন লাগার পর ঐ ভবনে থাকা বহু মানুষকে আতঙ্কে ভবনের ছাদে জড়ো হতে দেখা গেছে। কেউ কেউ আতঙ্কে ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে পাশের ভবনে নামছেন এমন দৃশ্যও দেখা গেছে।