মৃতের বড় ভাই মো. হারুনুর রশিদ জানান, রাসেল রায়েরবাজার বটতলায় টিনশেড বাড়িতে ভাড়া থাকতো। সকালে সে নিজ ঘরে বসে মোবাইলের চার্জার মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তার চিৎকারে আমারা ঘরে গিয়ে দেখি সে অচেতন অবস্থায় পড়ে আছে। পরে দ্রুত তাকে উদ্ধার করে ধানমন্ডি বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাই। সেখান অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার শাদিপুর গ্রামে। বাবার নাম আফাজ উদ্দিন। বর্তমানে রায়েরবাজার বটতলা এলাকায় স্ত্রী এক কন্যা সন্তানকে নিয়ে ভাড়া একটি বাসায় থাকতো।
.png)
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগ রাখা হয়েছে।